সাজেদ রহমান, সিনিয়ির সাংবাদিক।। অনেকে মনে করেন ‘যশোর’ নামে কোন মৌজা নেই। কিন্তু ‘যশোর মৌজা’ নামে এই শহরে একটি ছোট্ট মৌজা আছে। এই মৌজায় ৮০ থেকে ৯০ ভাগ জমিই সরকারি।
এই মৌজায় রয়েছে যশোর কালেক্টরেট ভবন, পৌরভবন, পৌরপার্ক, পুলিশ অফিস, রেজিষ্ট্রি অফিস, কেন্দ্রীয় শহীদ মিনার, আব্দুর রাজ্জাক কলেজ, যশোর স্টেডিয়াম, যশোর জিমনেশিয়াম, চুয়াডাঙ্গা বাস ষ্ট্যান্ড (এখন বাজার), এমএম কলেজের পুরাতর হোস্টেল, ফাতিমা হসপিটাল, ক্যাথলিক গীর্জা, গণপুর্ত তত্তাবধায়কের বাসভবন, সড়ক ভবন, দুর্ণীতি দমন অফিস, মুক্তিযোদ্ধা অফিস (নতুন), সিসিটিএস, জেলা জজের বাস ভবন, যশোর ক্লাব, রেডক্রিসেন্ট অফিস, যশোর পুলিশ ক্লাব, যশোর জেলা পরিষদ, টাউন হল ময়দান, দড়াটানা, মোমিন নগর মার্কেট, মুসলিম একাডেমি, সরকারি বালিকা বিদ্যালয়, যশোর ঈদগাহ ময়দায়, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, পোষ্ট অফিস, তসবির মহল, যশোর, ইন্সটিটিউট, ইন্সটিটিউট প্রাইমারি স্কুল, গরীব শাহ-এর মাজারসহ আরও কিছু জমি।
এক সময় যশোর মৌজায় সব জমি ছিল সরকারি। এখান যে গুলো বেসরকারি জমি রয়েছে সেগুলো বিভিন্ন সময় ব্যক্তি মালিকানায় নেয়া হয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়-ওই পরিবারের সদস্যরা এক সময় কালেক্টরেট ভবনে চাকরি করতেন। সেই সুবাদে তারা কর্মকর্তাদের কাছ থেকে ওই জমি গুলো ব্যক্তি মালিকানায় নিয়েছেন।
ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্র বলছেন, বর্তমান যশোহর জেলা সদর স্টেশন শহর যশোহর বা Jessore এর সহিত এই প্রাচীন যশোরের রাজধানী যশোহরের কোন সম্পর্ক নাই বললেই চলে। (প্রাচীন যশোরের রাজধানী ছিল সাতক্ষীরার সুন্দরবনের কাছে ইশ্বরীপুর)। অনেকে রেলপথে শহর যশোহরে নামিয়া বিক্রমাদিত্যের রাজধানী যশোহরের ভগ্নাবশেষের অনুসন্ধান করেন। এমনকি, রবীন্দ্রনাথের নব্যবয়সের নভেল ‘বৌঠাকুরাণীর হাটে’ ভৈরব-তটে প্রতাপের রাজধানী যশোহর অবস্থিত এবং ভৈরববক্ষে কামানগর্জনে প্রতাপের নিদ্রাভঙ্গ হইল এইরুপ বর্ণনাই আছে।; দুঃখের কথা বলিবার নহে, বিংশাধিক সংস্করণেও সে ভ্রান্তির সংশোধন হয় নাই। শহর যশোহরের প্রাচীন নাম মুড়লী-কসবা বা শুধু কসবা। সেই পাঠান আমলের কসবা বা শহরে যশোর-রাজ্যের একটি কিল্লা বা দুর্গ ছিল বলিয়া জানা যায়। প্রতাপাদিত্যের পতনের পর চাঁচড়ার রাজবংশীয়েরা যশোর রাজ্যের একাংশ পাইয়া ‘যশোরের রাজা’ বলিয়া পরিচিত হইয়া সেখানে বাস করেন। ইংরেজগণ জেলা করিবার সময়ে কসবা বদলে যশোহর (Jessore) নাম করিয়া দেন। ছবি: যশোর কালেক্টরেটের। তুলেছেন AL Helal Mamun.


0 Comments