আজ রবিবার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাকেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এসময় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা ভ্যাকসিন নিয়েছেন।


0 Comments