কেশবপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন মেয়রসহ ৬৫ জন প্রার্থী

 


কেশবপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মেয়র ও কাউন্সিলর পদে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার সকালে মেয়র পদে আওয়ামীলীগ ১ জন, বিএনপি ১ জন, ইসলামী আন্দলোন বাংলাদেশ ১ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির ১৫ জন এবং ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির ৪৭ জন প্রার্থী রিটানির্ং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। 

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র পদে ৩ জন, ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ও ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে মোট ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়ন জমাদানের শেষ দিনে ৬৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র রফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার সকালে রিটানির্ং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,এইচ এম আমির হোসেন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা প্রমুখ।  

একইদিনে বিএনপি মনোনীত প্রার্থী পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস ও ইসলামী আন্দলোন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল কাদের রিটানির্ং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন। 

এদিকে রোববার, সোমবার ও মঙ্গলবার ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৪৭ জন রিটানির্ং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এরমধ্যে ১, ২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন, মেহেরুননেছা মজ্ঞুয়ারা বেগম, খাদিজা খাতুন, শাহানা খাতুন ও রাশিদা খাতুন। ৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মুক্তি বিশ্বাস, শাহানা কবির, আছিয়া বেগম, মমতাজ বেগম ও আসমা বেগম। ৭, ৮, ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মনিরা খানম, রিক্তা বেগম, জাহানারা খানম, আসমা বেগম ও তহমিনা বেগম। 

১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান, লিটন গাজী, সোহেল হাসান আইদ। ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান, আবু শাহীন, হাবিবুর রহমান ও তরিকুল ইসলাম। 

৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, নাছির উদ্দীন সরদার, জিএম কবির, শেখ কামরুজ্জামান,মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক, মোরদেশ হোসেন,মশিয়ার রহমান, প্রদীপ চক্রবর্তী ও নাগের আলী। ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু, সৈয়দ আকমল আলী, কুতুব উদ্দীন বিশ্বাস ও বিশ্বাস জাহাঙ্গীর আলম। ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, মেহেদী হাসান বিশ্বাস, ইকরামুল হোসেন ও আব্দুর রাজ্জাক।

 ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর জাকির হোসেন,মনোয়ার হোসেন মিন্টু ও আনিসুর রহমান,। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে কামাল খান, মদন সাহা অপু, মানিক লাল সাহা, শাহারিয়ার রায়হান, আক্তারুজ্জামান ও আব্দুস সালাম খান। 

৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খান, মিজানুর রহমান, খন্দকার মফিজুলর রহমান, আব্দুল গফুর মোড়ল, শেখ আমিনুল ইসলাম, আব্দুল হালিম মোড়ল, সেলিম খান । ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, আবুল কালাম আজাদ ও আব্দুল বারিক বিশ্বাস। 

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। 

উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২ফেব্রুুয়ারি মঙ্গলবার, যাচাই বাছাই হবে আগামী ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, প্রত্যাহার দিন ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার । কেশবপুর পৌরসভার ভোটারের সংখ্যা ২০ হাজার ৭শ ২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও  নারী ভোটার ১০ হাজার  ৫ শ ৪০ জন  তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Post a Comment

0 Comments