বলিউড তারকা সালমান খান এখনো দাপিয়ে বেড়াচ্ছেন। ৩০ বছর পরও ক্ষান্ত হননি একচুল। বয়স ৫৫ বছর পার হলেও ‘বিনা রণ্যে নাহি দেবো সূচ্যগ্র মেদিনি’ নীতিতে অটল সালমান।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে কিছুটা হাসি হাসি সুরে বলেছেন, ‘আমি অভিনয় এ গতিতেই চালিয়ে যাবো। আমার জায়গা কোনও তরুণকে নিতে হলে তাকে আরও অনেক শ্রম দিতে হবে।’
মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তিম’ নিয়ে কথা বলছিলেন সালমান। হাসতে হাসতে আরও বলেন, ‘রুপালি জগতে এক প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম আসবে- এটাই স্বাভাবিক। তবে আমার সময় এখনও শেষ হয়নি। আমি চিরকালই বলিউডে থাকবো।’
মহেশ মাঞ্জেকার পরিচালিত ‘অন্তিম’ সম্পর্কে বললেন, ‘নতুন পরিচালক হিসাবে মহেশ এ চলচ্চিত্র নির্মাণে অনেক পরিশ্রম দিয়েছেন। আশা করি, সিনেমাটা জনপ্রিয়তা পাবে। তবে সবাই যদি সব সিনেমায় শুধু ‘দাবাং’র স্বাদ খোঁজে তা তো হবে না। ‘দাবাং’র স্বাদ পেতে হলে আমাকে ‘দাবাং ৪’ করতে হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
from News Bangla https://bit.ly/3nLYzXW
via IFTTT

0 Comments