সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘কুরুচিপূর্ণ বক্তব্য’ সংবলিত অডিও-ভিডিও অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ব্যারিস্টার সুমন আদালতকে বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে বিটিআরসির প্রতি নির্দেশনা প্রার্থনা করছি।
এরপর আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারের বক্তব্য শোনেন। পরে আদালত ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। ওইসব মন্তব্যের কারণে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
from News Bangla https://bit.ly/3pwUJld
via IFTTT

0 Comments